এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topসারাদেশ

মান্দায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী জামিল প্রামানিক

এম এ মতিন(নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মা-বোনদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জামিল হোসেন প্রামানিক।

রোববার (২২ নভেম্বর) দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। বিশেষ করে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন ভাবনা নিয়ে কথা বলেন।

এ সময় জামিল হোসেন প্রামানিক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

নির্বাচনী প্রচারণাকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রয়েছে।

Leave a Reply