এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Video

তারেক রহমানের জন্মদিনে নেত্রকোনা জেলা বিএনপির বিশেষ দোয়া মাহফিল

(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালন করেন।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি।
এরপর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেন তারেক রহমান। নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো কিংবা আড়ম্বরপূর্ণ উৎসবের পরিবর্তে অনাড়ম্বর পরিবেশে দোয়া ও মোনাজাতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

Leave a Reply