এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topশিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল আক্তারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত বাবুল আক্তার ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

পুলিশের দাবি, বাবুল আক্তার চলমান নাশকতা ও জ্বালাও-পোড়াও আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে সক্রিয় ছিলেন।

উপকমিশনার মো. আকতার হোসেন জানান, বাবুলের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ক্যাম্পাস প্রতিনিধি

Leave a Reply