এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topসারাদেশ

মান্দায় চেয়ারম্যান প্রার্থী জামিলের নির্বাচনী উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

এম এ মতিন (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন জামিল হোসেন প্রামানিক। প্রার্থিতা জানান দিয়ে তিনি উঠান বৈঠক ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ চক রাজাপুর এলাকায় স্থানীয় জনসাধারণের আয়োজনে এ নির্বাচনী উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নেকবর আলী সরদারের সভাপতিত্বে এবং মান্দা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও আসন্ন ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হোসেন প্রামানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বেগম খালেদা জিয়া গনঅধিকার গণতন্ত্র পরিষদ মান্দা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক ইছমাইল হোসেন,  ৭নং প্রসাদপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন এবং ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বেলাল হোসেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠক ও লিফলেট বিতরণকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আমেজ লক্ষ্য করা যায়। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে জামিল হোসেন প্রামানিক ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার জানান দিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার সূচনা করেন।

Leave a Reply