এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topজীবনযাপন

আইইবি নির্বাচনে সভাপতি খান মনজুর মোরশেদ, সাধারণ সম্পাদক কাইউম

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭ ও ২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী খান মনজুর মোরশেদ। সম্মানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম। ১২ নভেম্বর দেশব্যাপী ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ নভেম্বর) আইইবির এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচনের প্রভিশনাল ফলাফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, আইইবি সদর দপ্তরসহ দেশের বিভিন্ন কেন্দ্রে সদস্য প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

প্রভিশনাল ফলাফল অনুযায়ী, ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) নির্বাচিত হয়েছেন প্রকৌশলী এস এম গালিব। ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) হয়েছেন প্রকৌশলী এ কে এম শরীফুল ইসলাম (শরীফ)। ভাইস-প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট) নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম) এবং ভাইস-প্রেসিডেন্ট (সার্ভিসেস ও ওয়েলফেয়ার) হয়েছেন প্রকৌশলী এ কে এম আজাদ রহমান।

এ ছাড়া সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) নির্বাচিত হয়েছেন প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয়। সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) হয়েছেন প্রকৌশলী শাহাদাত আহমেদ মাসুম। সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট) নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. মনিরুজ্জামান (নয়ন) এবং সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (সার্ভিসেস ও ওয়েলফেয়ার) হয়েছেন ড. প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার।

আইইবির বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাচন কমিটি ও স্থানীয় নির্বাচন কমিটিগুলোর প্রয়োজনীয় প্রস্তুতি, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে ভোটগ্রহণ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার, নির্বাচন কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে আরও আশা প্রকাশ করা হয়, নতুন নেতৃত্ব প্রকৌশলীদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দেশের প্রকৌশল ও অবকাঠামোগত উন্নয়নে আইইবির ভূমিকা আরও সুদৃঢ় করবে।

অনলাইন ডেস্ক:

Leave a Reply