
রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাইবার সুরক্ষা আইনের মামলার একজন, ২০২০ সালের একটি মামলার চারজন এবং আদালতের সিআর মামলার একজন আসামি রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদর উপজেলার কমলপুর (ছয়ঘরিয়া) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো: সালমান সাঈদ ওরফে সামী (১৯); ধুনট উপজেলার কুড়িগাঁতী গ্রামের মো: নুরনবী ওরফে বজলুর, মো: রাসেল, মো: শাহীন ও মো: হযরত আলী ওরফে আলীম ওরফে শাহা আলী এবং নাটাবাড়ী গ্রামের শ্রী রাম চন্দ্র দাসের ছেলে শ্রী রাজ কুমার দাস।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ছয় আসামিকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।








