এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topআন্তর্জাতিক

বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি হুতিদের

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির দাবি, এলাকাটি থেকে সরকারপন্থী বাহিনীকে হটিয়ে দিয়েছে তারা।

হুতিদের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলে প্রকাশিত এক প্রতিবেদনে সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইয়েমেনের লাহিজ গভর্নরেটের খারাজ জেলা থেকেও ইয়েমেন সরকারের যোদ্ধাদের পিছু হটতে বাধ্য করেছে হুতিরা। পাশাপাশি কাওয়াহ সামরিক শিবির লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে গোষ্ঠীটি।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বাহিনী রবিবার জানিয়েছে, বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি কিছু এলাকা থেকে তারা সেনা প্রত্যাহার করছে। হুতিদের সম্ভাব্য অগ্রযাত্রা ঠেকাতে এবং অন্তর্বর্তী রাজধানী এডেনের প্রতিরক্ষা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

বাব আল-মানদেব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ পণ্যবাহী জাহাজ চলাচল করে।

সূত্র: আল জাজিরা

অনলাইন ডেস্ক:

Leave a Reply