
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) মাদকমুক্ত, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী সংগঠন ভয়েস অব স্টুডেন্ট’স (ভিওএস) ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট মাদক বিরোধী ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
কলা ঝুপড়ি, সমাজবিজ্ঞান ঝুপড়ি, কেন্দ্রীয় শহীদ মিনার, লেডিস ঝুপড়ি ও রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়। কর্মসূচিতে উপস্থিত প্রক্টর ড. কামরুল হোসাইন মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন।
প্রক্টর ড. মোঃ কামরুল হোসাইন, ‘মাদক আর পড়াশোনা এক সাথে চলতে পারে না। মাদক আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায় আর শিক্ষা নিয়ে যায় আমাদের উন্নত জীবন যাপনের দিকে। আশা করি, আমাদের শিক্ষার্থীরা এইসব মাদক থেকে সবসময় দূরে থাকবে, সুস্থ সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।’
ভিওএসের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘মাদক একজন শিক্ষার্থীর ব্যক্তিগত জীবন, শিক্ষাজীবন ও ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমরা এমন ক্যাম্পাস চাই, যেখানে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে জ্ঞানচর্চা করতে পারবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক তানিয়া আক্তার মাহি বলেন, ‘মাদক প্রতিরোধ কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।’
ক্যাম্পেইনে আরও ছিলেন ভিওএসের সিনিয়র সহ-সভাপতি আবু নাসিম, অর্থ সম্পাদক আরাফাত রিয়াদ, লজিস্টিক সেক্রেটারি ওসমান গনি, মাল্টিমিডিয়া সেক্রেটারি ফরহান এবং কার্যনির্বাহী সদস্য আবরার রহমান ও শামীম আহম্মেদ।
ভিওএস জানায়, প্রশাসনের সমন্বয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলবে।








