এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topআন্তর্জাতিক

ইরানের ‘ডার্টি বোমা’ হামলার আশঙ্কা, মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে দেশে ও দেশের বাইরে ইরানের প্রাণঘাতী হামলা ও ষড়যন্ত্রের হুমকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে সতর্ক করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন। কথিত ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি এ উদ্বেগের কথা জানান।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির এক শুনানিতে বক্তব্য দেওয়ার সময় এ সতর্কবার্তা দেন ক্লেটন। ‘হোমল্যান্ডে বিশ্বব্যাপী হুমকি: ৯/১১-এর ২৫ বছর পর’ শীর্ষক ওই শুনানিতে তিনি বলেন, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ইরানের প্রাণঘাতী চক্রান্তের ঝুঁকি বেড়েছে।

তবে এ বিষয়ে মার্কিন গোয়েন্দাদের কাছে থাকা সুনির্দিষ্ট তথ্য কিংবা কথিত হামলার আশঙ্কা সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি। শুনানিতে ক্লেটনের পাশাপাশি উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়াইন মুলিন এবং এফবিআইয়ের উপপরিচালক ক্রিস্টোফার রাই।

সূত্র: আল-জাজিরা।

অনলাইন ডেস্ক:

Leave a Reply