
মোঃফরমান উল্লাহ, জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আশা’ কিশোরগঞ্জ জেলার উদ্যোগে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নিকট শীতার্ত মানুষের জন্য ৩০০টি কম্বল হস্তান্তর করা হয়েছে।
সোমবার(২৩ নভেম্বর) প্রতি বছরের ন্যায় এবারও বেসরকারী উন্নয়ন সংস্থা ‘আশা’ কিশোরগঞ্জ জেলার উদ্যোগে শীতার্ত মানুষের জন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নিকট ৩০০টি কম্বল হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আশা ময়মন সিংহ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, কিশোরগঞ্জ জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ ফজলুল হক মিন্টু, কিশোরগঞ্জ অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মামুন আব্দুল গাইউম,এসিস্ট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ ওমর ফারুক, কিশোরগঞ্জ সদর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ তাজ উদ্দিন আহমেদ সহ আশা’র অন্যান্য কর্মকর্তা গন।
জেলা প্রশাসক আশা’র বিভিন্ন সামাজিক কার্যক্রমে স্বত:স্ফুর্ত অংশ গ্রহণে ভূয়সী প্রসংশা করেন এবং ধন্যবাদ জানান।
বেসরকারী উন্নয়ন সংস্থা “আশা” শুধু ঋণ কর্মসূচী পরিচালনা করে না। ঋণ কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচী ও পরিচালনা করে আসছে। সামাজিক কর্মসূচীর মধ্যে রয়েছে শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরন, বন্যার্ত মানুষের জন্য আর্থিক সহযোগিতা ফ্রি চিকিৎসার ব্যবস্থা শিক্ষা, স্বাস্থ্য কর্মসূচী। অসুস্থ সদস্য ও সদস্যর ছেলে মেয়ে এবং স্বামীর জন্য চিকিৎসা অনুদান, আশা উচ্চ শিক্ষা বৃত্তি কর্মসূচী চলমান রয়েছে। এছাড়াও “আশা” বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চ শিক্ষা সুব্যবস্থা রয়েছে। যেখানে “আশা” সদস্যদের সন্তানদের কম খরচে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে।








