এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topসারাদেশ

ধুনটে মাদকবিরোধী অভিযান, দুজনের কারাদণ্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধি: রেহানুল হক রিকো

বগুড়ার ধুনটে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরী ও নলডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এবং ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে পূর্ব গুয়াডহরী গ্রামের রাকিবুল হাসান (২৫) এবং পাকরিহাটা গ্রামের আব্দুল হাকিমকে (২০) গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত রাকিবুল হাসানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং আব্দুল হাকিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার করা আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply