
শাহরিয়ার হাসান জুবায়ের, কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে গণিত বিভাগের শিক্ষক ও সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে। তিনি অধ্যাপক ক্যাটাগরিতে আগামী দুই বছরের জন্য নিযুক্ত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১২তম সিন্ডিকেট সভায় তাকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘পূর্বে অধ্যাপক ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. আবদুল হাকিম। তার দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় তার স্থলে গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি আগামী দুই বছর সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।"
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved