
রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বর্ণিল আয়োজন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর আনন্দঘন পরিবেশে বগুড়ার ধুনটে অনুষ্ঠিত হয়েছে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলের ক্লাস পার্টি। শনিবার (২৮ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বিদ্যালয়ের কো-অর্ডিনেটর সোহরাব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সদস্য, ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর ছানোয়ার হোসেন।
বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মমিনুল ইসলাম মমিন, সহকারী প্রধান শিক্ষক হাবিবা সুলতানা, সাংবাদিক ফজলে রাব্বি শুভ এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার।
এ সময় বিদ্যালয়ের শিক্ষিকা সাবিনা আক্তার, হাসনা খাতুন, শিখা আক্তার, বিথি সাহা, আব্দুল করিম খান, খুশি আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দ-উল্লাস আর পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য দিনটি হয়ে ওঠে স্মরণীয়। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved