
বাকৃবি প্রতিনিধি,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কেবি কলেজ) একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে কেবি কলেজ প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মো আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড মো রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড মো. আলি রেজা ফারুক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড মাসুম আহমাদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আবদুল আলীম এবং কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড মো মোখলেছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড মো রফিকুল ইসলাম সরদার বলেন, কেবি কলেজের একটা ঐতিহ্য, এখানে সবসময় চমৎকার ও সুশৃঙ্খল অনুষ্ঠান হয়। এত সুন্দর কলেজ বাংলাদেশে খুব কম আছে। এটা আমাদের গর্বের জায়গা। ২০২৪ এর আগে কলেজের অবস্থা ভালো ছিল না, কিন্তু আমরা সেটি কাটিয়ে উঠেছি। বর্তমান অধ্যক্ষের প্রচেষ্টায় কলেজ আবার ঘুরে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা কলেজে ক্লাস ও ক্লাসের বাইরে কাউন্সিলের সুফল এইচএসসি ও ভর্তি পরীক্ষায় পেয়েছে। আমরা আশা করি, আমরা ময়মনসিংহ বোর্ডে সেরার ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় পর্যায়ে আরও উন্নতি করতে পারবো।
কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মো আতাউর রহমান বলেন, কেবি কলেজের ফলাফল কোন জাদুকরি ছোঁয়ায় আসেনি। আমরা বিশ্বাস করি, কেবল গতানুগতিক পড়াশোনা নয়, কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করেই ভালো ফলাফল অর্জন করতে হয়েছে। শিক্ষক- শিক্ষার্থীদেরদের পরিশ্রম, আধুনিক ল্যাব, লাইব্রেরির ব্যবহার, নিয়মিত ক্লাসে উপস্থিত, বিশেষ অনুশীলন, অভিভাবকদের সমর্থন, গভর্নিং বডির সার্বক্ষণিক দিক নির্দেশনায় কেবি কলেজের এই সাফলতা। আজকের এই অর্জন আমাদের প্রমাণ, ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি। আজকের নবীন শিক্ষার্থীরা এই সাফল্যের ধারা তোমরা অব্যাহত রাখবে। এই সময়টা একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষার ভিত্তি, ভবিষ্যতের সোপান। এই সময়ে কঠোর অধ্যবসায়, শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চললে অবশ্যই সফলতা আসবে। জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য স্মার্ট, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved