
মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ৬ হাজার ৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার, ৫০ জন কৃষকের মধ্যে একটি করে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি ঘর স্থাপনের জন্য প্রত্যেককে সাত হাজার টাকা করে সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরিষা, মসুর, খেসারি ও অড়হর ডালের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করাই এ কর্মসূচির লক্ষ্য।
শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।
প্রকাশক-সম্পাদক : মোঃ কবির চৌধুরী
অফিস: বখতিয়ার কমপ্লেক্স ২৫৪/৪, ২য় কলোনি, মাজার রোড, দারুসসালাম, ঢাকা।ইমেইল:protidinerkhobor333@gmail.com,মোবাইল: +8801760666333
© 2024, protidinerkhobor24.com. All Rights Reserved