এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topসারাদেশ

মান্দায় মা-বোনদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী জামিল প্রামানিক

এম এ মতিন (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার ৭ নং প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা গ্রামে নারী ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জামিল হোসেন প্রামানিক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী তিনি খুদিয়াডাঙ্গা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালান।

এ সময় বিশেষ করে মা-বোনদের সঙ্গে মতবিনিময়কালে তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন ভাবনা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময়কালে জামিল হোসেন প্রামানিক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে উপস্থিত ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রয়েছে।

Leave a Reply