
চবি প্রতিনিধি
যে বয়সে স্বপ্ন দেখার কথা, পড়াশোনা আর ভবিষ্যৎ গড়ার কথা, সেই ১৯ বছর বয়সেই দুই কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে জীবনসংকটে পড়েছেন রাজবাড়ীর তরুণ তীব্র বিশ্বাস। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২৫-২৬ সেশনের শিক্ষার্থী। তাঁর দুটি কিডনিই প্রায় ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ২৫ থেকে ৩০ লাখ টাকা। তবে অসচ্ছল পরিবারের পক্ষে এত বিপুল অর্থ জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।
তীব্র বিশ্বাস রাজবাড়ী জেলার দাদশী ইউনিয়নের বামনীপুর গ্রামের বাসিন্দা। তিনি দুর্জয় কুমার বিশ্বাস ও শিখা রানী বিশ্বাসের সন্তান। বর্তমানে তাঁর জীবন বাঁচাতে জরুরি ও উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছে পরিবার।
সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তীব্রের বাবা-মা। একদিকে সন্তানের জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে চিকিৎসার বিপুল খরচ—সব মিলিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে তাঁদের। পরিবারের পক্ষে একা এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় তীব্রের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তি, প্রবাসী ভাই-বোন এবং বিভিন্ন মানবিক সংগঠনের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তাঁর পরিবার। তাঁদের আশা, মানুষের সম্মিলিত সহযোগিতায় তীব্রের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।
১৯ বছরের একটি তরুণের বেঁচে থাকার স্বপ্ন যেন অর্থের অভাবে থেমে না যায়—এমন আকুতি পরিবারের। যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তীব্রের চিকিৎসায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আর্থিক সহযোগিতা ও যোগাযোগ
• বিকাশ ও নগদ: 01759315752








