এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topজীবনযাপন

যে দেশে পালাচ্ছিলেন সুইডেন আসলাম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম। রবিবার রাতে বিমানবন্দরে যাওয়ার পর গ্রেফতার হন তিনি। তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ডে যাওয়ার জন্য রাতে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশনে গেলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর সংবাদমাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে।

ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে তাদের হাতে তুলে দেয়।

তিনি বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, তার আলটিমেট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া। হয়তো থাইল্যান্ডের ব্যাংকক হয়ে তিনি মালয়েশিয়া যেতেন। আমরা বিষয়টি যাচাই করছি।’

উল্লেখ্য, ২০২৪ সালে জামিনে মুক্তি পাওয়ার পর আবারও আলোচনায় আসেন সুইডেন আসলাম। ঢাকার অপরাধজগতে একসময় আতঙ্কের নাম ছিলেন তিনি। নব্বইয়ের দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার নাম আলোচনায় আসে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা, ছদ্মবেশে চলাফেরা এবং সবসময় বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকার কারণে তাকে ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য।

অনলাইন ডেস্ক:

Leave a Reply