এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topশিক্ষা

বর্তমানে শিক্ষা খাতে ২ শতাংশ বাজেট, আগামী বছর ৩ শতাংশ করার পরিকল্পনা: ইউজিসি সদস্য

বাকৃবি প্রতিনিধি,

ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন বলেন, ইতিহাসে প্রথমবারের মতো সরকার শিক্ষা খাতে ২ শতাংশ বাজেট রেখেছে, যা আগামী বছর ৩ শতাংশে উন্নীত হবে।

গবেষণার ফলাফলকে শিল্প ও বাণিজ্যিক খাতে প্রয়োগের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সকাল ১১টায় আয়োজিত এ কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার আগামী বছর কৃষি খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিবে। গবেষণালব্ধ ফলাফল দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতির দুরবস্থা মোকাবিলায় গার্মেন্টসশিল্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে কৃষি খাতকে এগিয়ে নিতে হবে। সরকারের ইনোভেশন ফান্ডে ৫০০ কোটি টাকা উন্মুক্ত রয়েছে, যা গবেষণার জন্য বরাদ্দ।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন।

মূল প্রবন্ধ উপস্থাপনে অধ্যাপক ড এ কে এম আহসান কবীর বিশ্ববিদ্যালয়ের পূর্ব ইতিহাস তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে দেশের ও দেশের বাইরের মোট ৬১১টি প্রতিষ্ঠানের সাথে বাকৃবির সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে।

কর্মশালায় গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বাকৃবির সাথে ১০টি শিল্পপ্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
প্রতিষ্ঠানগুলো হল-ন্যাশনাল এগ্রি কেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, এসিআই পিএলসি, আকিজ ডেইরি লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, ডুয়ালটেক পাওয়ার ইঞ্জিনিয়ারিং, উস্তার এগ্রো সলিউশন প্রাইভেট লিমিটেড, স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি এবং নেক্সটজেন বায়োফিড।

ক্যাম্পাস প্রতিনিধি

Leave a Reply