এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topসারাদেশ

‘শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক সশস্ত্র বাহিনী’—আলীমুদ্দিন হারুন মন্ডল

রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের ধুনট উপজেলা শাখা। সশস্ত্র বাহিনীর ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকালে ধুনট হাসপাতাল মোড় এলাকায় সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এ সময় সংগঠনের নেতাকর্মী ও অবসরপ্রাপ্ত সদস্যরা ব্যানার হাতে র‍্যালিতে অংশ নেন। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের ধুনট উপজেলা শাখার সভাপতি আলী আজগর মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো: আলীমুদ্দিন হারুন মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ সবদের আলী, সহসভাপতি তাজুল ইসলাম, উপদেষ্টা মো: খাঃ মান্নান ও মোশাররফ হোসেন, সদস্য জহুরুল ইসলাম, নুরুল ইসলাম, শাহজাহান আলী, শাফিফুল ইসলাম, রনির হোসেন, খোকার হোসেন, শহিদুল ইসলাম, মোশাররফ হোসেন, দেলোয়ার হোসেন, রাসেল মাহমুদ কমল, নূরে আলম পিন্টু, মো: রাকিব, বাদশা মিয়া, মো: রুহুল ইসলাম, ওসমান গনি, সোবহান ও কামাল পাশাসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলী আজগর মান্নান সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদ ও বীর সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম। অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্য ধরে রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে মো. আলীমুদ্দিন হারুন মন্ডল বলেন, “শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত সশস্ত্র বাহিনী। অবসরপ্রাপ্ত সদস্যদের ন্যায্য দাবি ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। শ্রদ্ধা, সৌহার্দ্য ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হয়।

Leave a Reply