এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topসারাদেশ

ধুনট গোসাইবাড়ি হাটে সরকারি নীতিমালায় টোল আদায়, অবৈধ আদায়ের সুযোগ নেই

রেহানুল হক রিকো, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি হাট চলতি বছর সরকারি নিয়মে ইজারা দেওয়া সম্ভব না হওয়ায় খাস কালেকশন পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে। বগুড়া জেলা প্রশাসকের নির্দেশনায় গৃহীত নীতিমালা অনুযায়ী, ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত হারে টোল আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব।

তিনি বলেন, চলতি বছর গোসাইবাড়ি হাট সরকারি ভাবে ইজারা দেওয়া সম্ভব হয়নি। এ কারণে জেলা প্রশাসকের নির্দেশনায় খাস কালেকশন নীতিমালা গ্রহণ করা হয়েছে। সরকারি নীতিমালা অনুসরণ করে ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত মূল্যে টোল আদায় করা হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) আরও বলেন, “এখানে অবৈধভাবে কোনো টোল আদায় করার সুযোগ নেই।”

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খাস কালেকশন পদ্ধতিতে টোল আদায়ের ক্ষেত্রে সরকারি নীতিমালা ও নির্ধারিত মূল্য অনুসরণ করা হচ্ছে। এ ব্যবস্থায় টোল আদায়ের ক্ষেত্রে নিয়মবহির্ভূত কোনো কার্যক্রমের সুযোগ নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply