এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topজীবনযাপন

মিরপুরে ইষ্টার্ন হাউজিং ফ্ল্যাট থেকে হাত বাঁধা তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকার এল ব্লকের  একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে বিথী আক্তার (২৩) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিথী আক্তার (২৩), বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায়। 

উদ্ধারের সময় তাঁর দুই হাত বাঁধা ও মাথায় আঘাতের চিহ্নসহ রক্তাক্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়। কিছু প্রতিবেদনে গলায় গামছা প্যাঁচানো থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

 মঙ্গলবার বিকেলে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র নাথ জানান, পুলিশের প্রাথমিক ধারণা তাঁকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীরা বাইরে থেকে দরজা লক বা তালাবদ্ধ করে চলে গেছে। ফ্ল্যাটে আর কে থাকতেন, কারা যাতায়াত করতেন এবং নিহতের কর্মকাণ্ডসহ সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় ও বাড়ির মালিকের বরাতে কিছু প্রতিবেদনে জানা যায়, সর্বশেষ সোমবার দুপুর ১২টার দিকে তাঁকে দেখা গিয়েছিল এবং ফ্ল্যাটে সাবলেট থাকা ‘মেঘা’ নামের এক নারী ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন।

বিশেষ প্রতিনিধি

Leave a Reply