এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিওসহ যে কোন তথ্য অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
Topজীবনযাপন

মিরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন বিভিন্ন এলাকার বাসিন্দারা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীর মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল। আয়োজকদের প্রত্যাশা, এ ক্যাম্পের মাধ্যমে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হবে।

শনিবার রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ডেন্টাল মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন।

মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রুস্তম আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

এ সময় মিরপুরের বিভিন্ন এলাকার অসংখ্য বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের জন্য ক্যাম্পে উপস্থিত হতে দেখা যায়।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Leave a Reply